হাসান মিয়া, নকলা: শেরপুর জেলার নকলা পৌরসভার ৫নং ওয়ার্ডের বাজারদি গ্রামের ৯০ বছরের বৃদ্ধা অজুফা বেগমের জীবনে নেমে এসেছে স্বস্তির পরশ। বহু বছর ধরে বিশুদ্ধ পানির অভাবে চরম দুর্ভোগের মধ্যে কাটছিল তার জীবন।
সম্প্রতি তাকে নিয়ে একটি মানবিক প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তা নজরে আসে নকলা পৌরসভার মেয়র প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও নকলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মু. ফারদিন হাসান হাসিবের।
এরপর তিনি নিজ উদ্যোগে অজুফা বেগমের জন্য একটি নতুন টিউবওয়েল স্থাপনের ব্যবস্থা করেন। অজুফা বেগমের নিজ বাড়ি, বাজারদিতে টিউবওয়েলটি স্থাপন করা হয়। এ সময় এলাকায় এক হৃদয়স্পর্শী পরিবেশ সৃষ্টি হয়।
ফারদিন হাসান হাসিব বলেন, আমরা নকলা পৌরসভাকে একটি মডেল পৌরসভা গড়ার লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে সকল সমস্যা গুলো বের করে সমাধান করার চেষ্টা করবো । এবং এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবো ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত