
আবু রায়হান, জয়পুরহাটঃ জয়পুরহাটে ৩৩ বছরেও জমি দখল না পেয়ে ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন করেছে এক ভুক্তভোগী পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুর ১টার দিকে সদর উপজেলার দুর্গাদহ বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, ১৯৯২ সালে ভাদসা ইউনিয়নের পাইকড়দাড়িয়া মৌজায় ৮ শতাংশ জমি কিনেছিলেন আফজাল হোসেন। কিন্তু স্থানীয় প্রভাবশালী একটি মহল জাল দলিল তৈরি করে জমিটি দখল করে নেয়।
পরে আইনি লড়াই শেষে সুপ্রিম কোর্ট পর্যন্ত চার দফায় তার অনুকূলে রায় এলেও বাস্তবে জমির দখল পাননি তিনি। প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ রাজনৈতিক প্রভাবশালীরা সন্ত্রাসী দিয়ে ভুক্তভোগীকে জমিতে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে প্রতিপক্ষ মতলেব উদ্দীন আহমেদ জানান, উনি কবলা করেছে তিন শতক। আর এখানে এসে দেখাচ্ছে ৮ শতক। ওই তিনশতক উনার দখলে নাই। উনি একটা রায় পাইছে নিম্ন কোর্টে। জমি সংক্রান্ত মামলাটি চলমান। উনি মিথ্যাবাদী।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...