
জয়পুরহাট থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাতিল ফকিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি লাল টিস্যু কাপড়ে মোড়ানো ব্যাগের ভেতর থেকে সাদা রঙের NF24 ৩.৩ ইঞ্চির Sound Grenade উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার বিজয় উল্লাসের প্রাক্কালে দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় লুটপাট ও অগ্নিসংযোগ চালায়। সেসময় থানা থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম লুট হয়ে যায়।
এর আগে র্যাব-৫ এর অভিযানে লুট হওয়া অস্ত্রের মধ্যে ২১ রাউন্ড গুলি এবং দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছিল। লুট হওয়া অস্ত্র ও সরঞ্জাম উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...