চৌগাছা দু’দিন পর ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ , ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

শাহীন সোহেলঃ যশোরের চৌগাছায় নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম (৭৫)।

গত শুক্রবার (৫ আগস্ট) বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে চৌগাছা থানায় জিডি করেন।

রবিবার (৭ আগস্ট) চৌগাছা থানার সীমান্তবর্তী ঝিকরগাছা থানার ছুটিপুর এলাকার বিষেহরি গ্রামের মাঠ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে ঝিকরগাছা থানার পুলিশ।

পরবর্তীতে তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।