চলে গেলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আজহার হোসেন,মানিকগঞ্জঃ বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন, গ্রাম : ২ নং ভূমি অফিস লেন, ডাকঘর : মানিকগঞ্জ,উপজেলা : মানিকগঞ্জ সদর , জেলা : মানিকগঞ্জ।

মৃত বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গত কাল ১৫ই সেপ্টেম্বর ২০২৫ ইং সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে মানিকগঞ্জ মেডিকেলে চিকিৎসা জন্য ভর্তি করা হইলে পরিতোষ কুমার সেন আজ ১৬ই সেপ্টেম্বর ভোরে মানিকগঞ্জ মেডিকেলে মৃত্যুবরণ করেন।

পরিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে রেখে না ফেরার দেশে চলে যান।

১৬ই সেপ্টেম্বর ২০২৫ ইং মঙ্গলবার মরহুমকে পৌরসভাধীন শিববাড়ির শ্মশানে সকাল ১২ টায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় শ্মশানে তাকে শেষকৃত্য (দাহ) করা হয়।

উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন প্রাণোরাম কান্তি চৌধুরী সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোঃ মোমেনুর রহমান,ইন্সপেক্টর- বিপিএম পুলিশ লাইন মানিকগঞ্জ।

মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের রাষ্ট্রীয় মর্যাদায় এবং শেষকৃত্যে অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম ফারুক, বীর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ নুরু, বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন,বীর মুক্তিযোদ্ধার
মোঃ খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা খন্দকার মিজানুর হোসেন,বীর মুক্তিযোদ্ধা মাজেদুর রহমান খান,মুক্তিযোদ্ধা নুর- ই – আলম সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন বীর মুক্তিযোদ্ধা প কাশ গুন বীর মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়া প্রমূখ এবং সন্তান কমান্ডের সমন্বয়ক ( বীর পুত্র)মোঃ আব্দুল কাদের।

বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের মানিকগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক সদস্য সচিব গভীর শোক প্রকাশ করছেন। সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমে সরগীয় আত্মার শান্তি কামনা করেন।