
মানিকগঞ্জ জেলার অন্তর্গত ঘিউর উপজেলায় জাবরা এলাকাবাসীর উদ্যোগে কালিগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন করা হয়।
১২ই সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার বেলা ২ ঘটিকার সময় জাবরা এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক স্বনামধন্য শিল্পপতি সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর সুযোগ্য কন্যা আফরোজা খানম রিতা,বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য,মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এস এ জিন্নাহ কবির কিন্তু সাংগঠনিক ব্যস্ততার জন্য তারা উপস্থিত থাকতে পারেননি।উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট আ ফ ম নুর তাজ আলম বাহার সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জেলা শাখার নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম (চতু) বলেন জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে নৌকা বাইচ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে সেই জন্য তিনি এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অভিনন্দন জানান।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য কালীগঙ্গা নদীর তীরে দুপুরের পর থেকেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় জাবরা কালী গঙ্গা নদীর তীর ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...