
গোয়াইনঘাটে রাতের আঁধারে ব্যাংকারের বাড়িতে দুর্বৃত্তরা হানা দিয়ে ,বসতঘর ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় বাড়ির মালিক বাদী হয়ে একই গ্রামের মৃত নূরউদ্দিনের পুত্র কেফাত উল্লাহকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় লিখিত অভিযোগ সুত্রে জানাগেছে ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার সময় গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের নারাইনপুর গ্রামের মৃত সমর আলীর পুত্র সোনালী ব্যাংক গোয়াইনঘাট শাখার সিনিয়র অফিসার ইসলাম উদ্দিন’র বাড়ীতে দুর্বৃত কেফায়েতের নেতৃত্বে একদল লোক এসে পাথর ও ইট দিয়ে শতাধিক ঢিল ছোড়ে বসত ঘরের উপর।
এতে বসত ঘরের দরজা জানালাসহ ব্যাপক ক্ষতি সাধিত হয়। দুবৃত্তরা অকাথ্য ভাষায় গালি গালাজ করে এবং যাওয়ার সময় বাড়ির চতুর্পাশের বেড়া ভেঙ্গে চলে যায়।
এদিকে অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল দাশ ঘটনাস্থল পরিদর্শন করেন। জানতে চাইলে এসআই রুবেল দাশ জানান আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...