খুলনার পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে বিদেশি অস্ত্রসহ আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে খুলনা নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত প্রাইভেটকার ও একটি বিদেশি অস্ত্রসহ জব্দ করা হয়।
আটককৃত আবু জাফর সিদ্দিকী রাজু হরিঢালী ইউপির বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান মৃত রফিক উদ্দীন সরদারের ছেলে।
মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রাজু গোয়েন্দা নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে জিরো পয়েন্ট এলাকা থেকে আটক করে।
আটকের পর তাকে মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ওসি তৈমুর ইসলাম আরও জানান, আটককৃত চেয়ারম্যান রাজুর ব্যবহৃত প্রাইভেটকার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত