• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খুলনায় তারুণ্যের উৎসব উদযাপন; নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

খুলনায় তারুণ্যের উৎসব উদযাপন; নারী উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

এম জালাল উদ্দীন:খুলনা

তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা, খুলনার উদ্যোগে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প এর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়। এসময় ৭টি ট্রেড— ইভেন্ট ম্যানেজমেন্ট, বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, বেবী কেয়ার, হাউজ কিপিং ও বিজনেস ম্যানেজমেন্টে প্রশিক্ষণপ্রাপ্ত ৮৫০ জন নারী উদ্যোক্তার হাতে মোট ৭৪ লাখ ১৭ হাজার ২০০ টাকার চেক হস্তান্তর করা হয়।

আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থা, খুলনার জেলা নির্বাহী অফিসার নূর মোহাম্মদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জাতীয় মহিলা সংস্থা, খুলনার চেয়ারম্যান নূরুল হাই মোহাম্মদ আনাছ।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শুধু প্রশিক্ষণার্থীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই নয়, বরং তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।