মজিবুর রহমানঃ নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন হাসান অন্তর আকাশ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রাজনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ রাজনগর গ্রামের এখলাছ মিয়ার ছেলে এবং জনতা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আকাশ নবনির্মিত বসতঘরের চাঁদে উঠলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের চাচা জামাল মিয়া বাদী হয়ে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
আকাশের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিদ্যালয়সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত