
এম জালাল উদ্দীন
খুলনার কয়রায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বদরুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কয়রা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মেসবাহুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান ও মাওলানা তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে মাওলানা আলোমগীর হুসাইনকে সভাপতি, মাওলানা মোহাম্মদ হালিমুল হককে সিনিয়র সহ-সভাপতি, মাস্টার ইকবাল হুসাইনকে সহ-সভাপতি, মাওলানা হাফিজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা হাবিবুল্লাহ ও মোহাম্মদ মনিরুল ইসলামকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া মাওলানা হাবিবুর রহমান (চান্নিরচক) সহ-প্রচার সম্পাদক, মাওলানা মুজাহিদ প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ (ঘুগরাকাটি) প্রচার সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ সাদী ও মাওলানা আব্দুল্লাহ আসাদ বায়তুলমাল সম্পাদক এবং মাওলানা আজিজুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হন।মোট ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক