কমলগঞ্জে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সমস্যা নিয়ে বেলা’র প্রচারাভিযান

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ , ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: কমলগঞ্জের পতনঊষার স্কুল এন্ড কলেজের দশম ও একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে সচেতনতামুলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেট।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পতনউষার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমদের সভাপতিত্বে শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার।

বেলা সিলেট অফিসের স্টাফ সাফায়েতউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তোয়াবুর রহমান তবারক, নূরুল মোহাইমীন মিল্টন, জমসেদ আলী, সুহিত দেবরায়, জয়নাল আবেদীন, আনোয়ার খান প্রমুখ।

সভার শুরুতে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব ও সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সামনে ভিডিও চিত্র তুলে ধরা হয়।

বেলা সিলেট বিভাগীয় সমম্বয়ক এড. শাহ সাহেদা আক্তার বলেন, আমাদের ব্যবহৃত প্লাস্টিক ফেলে দেওয়ার পর এগুলো খাল-বিল, ছড়া ও নদনদীর মধ্যদিয়ে সাগরে পতিত হচ্ছে।

আর মাছের খাবার হিসাবে প্লাস্টিক গিলে খাচ্ছে। ফলে মাছের মাধ্যমে মানবদেহে এগুলো প্রবেশ করছে ও শরীরে রোগব্যাধী সৃষ্টি হচ্ছে। তিনি আরও বলেন, দেশের আগামীর কর্ণধার শিক্ষার্থীরা।

তাই শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতনতা সৃষ্টি করার মধ্যদিয়ে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করার উদ্দেশ্যেই এই প্রচারাভিযান।