
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. শাহাবুদ্দিন আহমেদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত আলফাডাঙ্গা সদর বাজার, গোপালপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে ৩১ দফা লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে ফরিদপুর-১ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণসংযোগ কালে ড. শাহাবুদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবেন। তার হাতেই বাংলাদেশ নিরাপদ, নিরাপদ দেশের জনগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফায় আগামী দিনগুলোতে সবার মনের কথা ও চাওয়া-পাওয়ার কথাই বলা হয়েছে, তাই এর বাস্তবায়ন করতে হবে।
রাজনৈতিক জীবনে বিশিষ্ট বিজ্ঞানী ড. ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন আহমেদ অস্ট্রেলিয়া বিএনপির ভাইস প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয়তাবাদী বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি জাতীয়তাবাদী অনলাইন সংগঠন- জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।
পেশাগত জীবনে ড. শাহাবুদ্দিন আহমেদ বর্তমানে বিখ্যাত ইউনিভার্সিটি মালাইয়াতে সহকারী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করছেন। তিনি বিগত চার বছর যাবত একজন এনার্জি এবং এনভায়রনমেন্টাল সাইন্টিস্ট হিসেবে বিশ্বের শীর্ষ ২% বিজ্ঞানীর তালিকাতে রয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...