ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী বলেছেন, অন্তবর্তীকালীন সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তবর্তী সরকার কোন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছে।
আর পিআরের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারসহ বিভিন্ন দাবিতে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর শায়েখে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী এসব কথা বলেন।
এসময় জেলা ইসলামী আন্দোনের সভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুল হক আজাদ, জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ ও ইসলামী আন্দোলন জেলা শাখার সেক্রেটারী মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান মাহমুদ।
সিংকঃ মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম কাসেমী, মুহতারাম সিনিয়র নায়েবে আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত