
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের হল রুমের মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন এর সভায় সভাপতিত্বে এই মাসিক আইন -শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক নির্মূল, আসন্ন দূর্গা পূজার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মনছুর আহমদ, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী, সেনাবাহিনী মো.শফিকুল,হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়েত ইসলামীর আমির মো. এনাম খান, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. বিউটি আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম, উপজেলা শিক্ষা অফিসের সহকারী কর্মকর্তা সায়মা সাবরিনা, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফ উদ্দিন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মুনছুর হোসেন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. সায়েদ মিয়া, চুন্টা ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির,মো. নুরুল আলম মাস্টার, মো. মাহবুবুল ইসলাম ঠাকুর।
এ ছাড়াও উক্ত সভায় সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন – আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।
পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিক সমাজ ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...