
মো: আজহার হোসেন,মানিকগঞ্জঃ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের অন্তর্গত ৭ উপজেলা এবং ১ পৌরসভার আহবায়ক জেলা কমিটি গঠন ও অনুমোদনের লক্ষ্যে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
১৭ই সেপ্টেম্বর ২০২৫ ইং বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধার সংসদ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান, উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. হায়দার আলী যুগ্ম আহ্বায়ক, জেলা ইউনিট কমান্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ইউনিটের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল হক।
প্রতি উপজেলা কমান্ডে ৭ সদস্য বিশিষ্ট এবং পৌরসভা কমান্ডের ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করে অনুষ্ঠানে উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমিটির ১১সদস্য এবং সাত উপজেলা ও পৌরসভার আহবায়ক কমিটির ৫৬ জন সদস্য।
পরে সাত-উপ উপজেলা এবং পৌরসভার কমিটি ঘোষণা করা হয়। মানিকগঞ্জ সদর উপজেলার আহ্বায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেনকে এবং মানিকগঞ্জ পৌরসভার আহ্বায়ক করা হয় বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মোঃ আজহার হোসেন কে।
অনুষ্ঠানে প্রায় ১00 মুক্তিযোদ্ধার উপস্থিতিতে আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠানে করতালি মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানান উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ।
জেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান অনুষ্ঠানে বলেন বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আগামী দিনে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার লক্ষ্যে এই কমিটি অনুমান দেওয়া হয়েছে।
আমি আশা করব নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে মুক্তিযোদ্ধাদের স্বার্থে এই কমিটি আগামী নির্বাচন পর্যন্ত কল্যাণমূলক এবং গঠনমূলক ভূমিকা রাখবে। অনুষ্ঠান বিকেল তিনটা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে উপস্থিত সকলকে ধন্যবাদ জানায়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।পরে মধ্যেন্য ভোজের সকলকে আপ্যায়ন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক