মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জেলা প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

যুবসমাজ ও জাতিকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তের নাম হচ্ছে মাদক । এই মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে হবে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে মাদক বিরোধী ভূমিকা পালন করতে সচেতন নাগরিক সমাজের প্রতি আহ্বান

জানানো হয়। অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।

১৪ই সেপ্টম্বর ২০২৫ ইং সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানিকগঞ্জ জেলা প্রশাসক যুগ্মসচিব ড. মানোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এবং এডিএম
মো. নাজমুল হাসান খানের সঞ্চালনায় আইন শৃঙ্খলা মিটিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সেনা বাহিনীর ক্যাপ্টেন সাকিফ, জেলা বিএনপির আহবায়ক চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলী সদস্য আফরোজ খান রিতা, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তরাঞ্চলের টিম সদস্য মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন,মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,সাধারণ সম্পাদক শাহিনুর ইসলামসহ জেলার বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা, রাজৈনতিক নেতাসহ অনেক গন্যমান্য ব্যাক্তিবর্গ ।