
মোঃ আবু হানিফ, শেরপুর: ঢাকা থেকে শেরপুর যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন জামায়াতে ইসলামীর শেরপুর-১ (সদর) আসনে প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম। শুক্রবার ভোরে জামালপুর জেলার নারিকেলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতভর গাড়ি চালানোর কারণে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি রাস্তার পাশের খাদে চলে যায় এবং একটি বড় গাছের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়।
গাড়িতে রাশেদুল ইসলামসহ কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। সৌভাগ্যক্রমে চালকসহ কেউ গুরুতর আহত হননি এবং সকলেই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
এ ঘটনার পর রাশেদুল ইসলাম বলেন, “আল্লাহর অশেষ রহমতে বড় ধরণের কোনো বিপদ হয়নি। সবাই ভালো আছি। যারা খোঁজ নিয়েছেন, দোয়া করেছেন-তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।”
উল্লেখ্য, রাশেদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে দায়িত্ব পালন করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...