
মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নবযোগদানকৃত সিনিয়র স্টাফ নার্সদের বরণ ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিএমএ ভবনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নার্সদের বরণ ও শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শাখাওয়াত হোসেন, ড্যাব সভাপতি ডা. মোকবুল হোসেন, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আকতার হোসাইন, হাসপাতালে আরএমও ডা. শাহীনুর আলম, নার্সেস সেবা তত্ত্বাবধায়ক মমতাজ বেগম, উপ-সেবা তত্ত্বাবধায়ক শিরিয়া খানম, বিএনএ সভাপতি মোসাম্মৎ কুহিনূর বেগম, সাধারণ সম্পাদক নাছিমা বেগম, সহ-সভাপতি শেফালী আক্তার, নার্সিং সুপারভাইজার মো. জাকির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা খন্দকার শফিকুর রহমান এবং হাসপাতাল কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল মোমেন।
এছাড়া বিএনএ ব্রাহ্মণবাড়িয়ার সকল সদস্য ও নার্সিং কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...