তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারনা

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ , ২৬ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- কালের বিবর্তন।

২৬ শে সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের ৬,৭,৮,৯ ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,মানিকগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এ জিন্নাহ কবির।এস এ জিন্নাহ কবির তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে, মানিকগঞ্জের ঘিওর দৌলতপুর শিবালয়ে জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাত দিন নিরলস ভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সিনিয়র সহ- সভাপতি মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন,মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, ও দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক- ফেরদৌস রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক , মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক আসিফ ইকবাল রনি,মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোমিনুল ইসলাম মমিন, মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মো:রাজা মিয়া,মানিকগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া, মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন,শিবালয় উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, ঘিওর উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শওকত আলী, ঘিওর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুজ বেপারী , মানিকগঞ্জ জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা অনিক হাসান, মানিকগঞ্জ আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি সিনবাদ খান এবং জেলা ও উপজেলা,ইউনিয়নের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।