
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন খুলনার আয়োজনে এবং জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ক্রীড়া সংস্থা খুলনার সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ ক্রীড়ানুরাগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময়ে আলোচনা সভা শেষে প্রধান অতিথি (ডিসি) মোঃ তৌফিকুর রহমান বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী ম্যাচে অংশ নেয় খুলনা জেলা বনাম গোপালগঞ্জ জেলা ফুটবল দল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...