
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ে জমি অধিগ্রহণ (এল.এ) কেস সংক্রান্ত ক্ষতিগ্রস্ত মালিকদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান এদিন তাঁর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ একটি অপরিহার্য প্রক্রিয়া। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্তরা যাতে যথাযথ ক্ষতিপূরণ পান, সেজন্য প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, ক্ষতিপূরণ প্রাপ্তির মাধ্যমে উপকারভোগীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং উন্নয়ন কাজও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
চেক গ্রহণকালে উপস্থিত উপকারভোগীরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক