
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনায় আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা জিলা স্কুল প্রাঙ্গণে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৭ সেপ্টেম্বর) আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের উদ্বোধন করেন খুলনা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার চৌধুরী, খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম, আরআইডি-৬৪ এর ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান সৈয়দ আবু সাঈদ, ডা. বোরহান উদ্দিন, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে আমিন মরিয়ম স্মৃতি পরিষদের পক্ষ থেকে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রধান অতিথি (ডিসি) মোঃ মোঃ তৌফিকুর রহমান শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন এবং বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে গাছের চারা রোপণ করেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের এ কর্মসূচির সাথে যুক্ত করা হলে তারা পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক