
মোঃ জসীম মিয়, মাদারীপুরঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ” বিএনপি” কোন দখলবাজ চাঁদাবাজকে মনোনয়ন দেবে না।
শনিবার সন্ধ্যায় মাদারীপুর শহরের রেন্ড্রি তলায় মাদারীপুর পৌর কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় কেন্দ্রীয় বিএনপি’র সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ইডেন কলেজের সাবেক ভিপি হেলেন জেরিন খান এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বলেন, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে কিছু দল কখনো প্রেসিডেন্টকে সরানোর কথা বলে, কখনো সংবিধান বাতিলের কথা তোলে, আবার কখনো পিআর বাস্তবায়ন, স্থানীয় সরকার বা গণপরিষদের দাবি তোলে। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চলতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ জাতীয় সংসদের নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই সরকারকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের পথেই যেতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে। কোনো চাঁদাবাজ, ভূমি দখলকারী বা বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক