
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলামিন ইসলাম নাজমুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাসাস নেতা আলামিন ইসলাম নাজমুল বলেন, গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘Md Anis’ নামের একটি আইডি থেকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয়প্রতিপন্ন করা হয়েছে। এ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমি তা সমর্থনও করি না।
আলামিন ইসলাম নাজমুল বলেন, ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করা হয়েছে। আমার বিরুদ্ধে সম্পূর্ণ কাল্পনিক কাহিনী সাজিয়ে অপ্রচার করা হয়েছে। সামাজিক ও রাজনৈতিক ভাবে আমার সম্মানের মানহানি করার লক্ষ্যেই এ ধরণের অপ্রচার ছড়ানো হচ্ছে। এতে আমার অর্জিত সুনাম ক্ষুন্ন হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ অপপ্রচারের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক