
মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইলে ভারত থেকে চোরাই পথে আসা শাড়ি ও স্কিন সানরাইজ ক্রিমসহ ওবায়দুর রহমান (২১) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
গত শনিবার (৯ আগস্ট) রাত ১১টা ৩০ মিনিটে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মেসার্স জিলানী পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মো. ওবায়দুর রহমান চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কয়লারদি হাটি ১নং ওয়ার্ডের হেলাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১,১৬৩ পিস ভারতীয় শাড়ি (বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ২৬ হাজার টাকা) এবং ৯,০০০ পিস স্কিন সানরাইজ ক্রিম (বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৪০ হাজার টাকা)।
তথ্যনিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ওসি,বলেন এই অভিযান পুলিশের অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...