
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারেন পেটুলা স্টাফেল এক বিদেশি নারী যাত্রীর লাগেজ থেকে ৮ দশমিক ৬৬ কেজি কোকেন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।
কাস্টমস সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে (নম্বর QR638) ওই নারী ঢাকায় পৌঁছান। গোপন সংবাদের ভিত্তিতে নজরদারির অংশ হিসেবে ফ্লাইট থেকে নামার পর তাকে শনাক্ত করা হয়। ওই যাত্রীর নাম কারেন পেটুলা স্টাফেল।
পরে কাস্টমস কর্মকর্তারা তার লাগেজ স্ক্যানিং ও তল্লাশি করে তিনটি প্লাস্টিকের জার উদ্ধার করেন। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন পাওয়া যায়। প্রাথমিক পরীক্ষায় সেটি কোকেন বলে নিশ্চিত হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, আটক যাত্রীর পাসপোর্ট নম্বর R1165532 এবং বোর্ডিং পাস নম্বর 7IBAHK। ঘটনার সময় বিমানবন্দর থানার পুলিশ ও অন্য গোয়েন্দা সংস্থার সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ঘটনায় মাদক চোরাচালানের অভিযোগে ফৌজদারি আইন ও কাস্টমস আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় বিদেশ থেকে দেশে বিপুল পরিমাণ কোকেন প্রবেশের চেষ্টা ভেস্তে গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...