
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে সারা দেশে জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো।
এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার(২৯ আগষ্ট) যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের সন্মন্ধকাটি প্রাথমিক বিদ্যালয় বিকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”- ২০২৫। উক্ত টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এইচ. এস. ইন্টারন্যাশনাল এর স্বত্বাধীকারী সেলিম রহমান এবং টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উলাশী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক- আলীকদর।
টুর্ণামেন্টে বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি- আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক- আলহাজ্ব নূরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপি’র প্রধান উপদেষ্টা-খায়রুজ্জামান মধু,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু,সহ-সভাপতি- আব্দুল মজিদ, আহমেদ আলী শাহীন,সহ দপ্তর সম্পাদক- সাইদুজ্জামান,মানবাধিকার বিষয়ক সম্পাদক- ইঞ্জিনিয়ার নুরুজ্জামান,শ্রম বিষয়ক সম্পাদক- শহীদ আলী ও প্রচার সম্পাদক- নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন— ৯ নং উলাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি- আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক- রুহুল আমিন
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম শহীদ ও মীর আলম,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক- ওয়াসিউদ্দিন ও সদস্য আলমগীর হোসেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব- সবুজ হোসেন,বেনাপোল পৌর ছাত্রদল আহ্বায়ক-আরিফুর রহমান আরিফ,ছাত্রনেতা রকি, জয় ও তাসিন সহ স্থানীয় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
খেলায় অংশ গ্রহণকারী বিজয়ী এবং বিজিতদের মধ্যে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দ বলেন, “আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী ও ক্রীড়া সংগঠক। বিশ্বক্রিকেটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। তিনি নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তিনি আজ আর আমাদের মাঝে নেই,কিন্তু তার প্রতি সন্মান জানাতে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট।
আমরাও তার ব্যতিক্রম নই,অত্যান্ত বর্ণাঢ্য আয়োজনের মধ্যকার এই খেলা খেলোয়াড়দের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। লেখা-পড়ার পাশাপাশি যুবকদেরকে খেলা-ধুলায় মনোনিবেশ ঘটাতে হবে,যাতে করে মরণঘাতি মাদক থেকে মুক্ত থাকে যুবসমাজ”।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...