
সালাহ্ উদ্দিন,লালপুর ( নাটোর) : লালপুরের তিলকপুরে ফুটবল তুলতে গিয়ে পদ্মা নদীতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার ( ৩০ আগষ্ট) লালপুরের ঈশ্বরদী ইউনিয়নের তিলকপুর পদ্মা নদীর কোলে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল আকাশ ( ১৫ ) , এসময় নদীতে ফুটবল পড়ে গেলে সে তুলতে লাফ দিলে পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনজুর রহমান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে ও লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...