• দেশজুড়ে প্রধান সংবাদ
  • রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মহিউদ্দিনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা

রুয়ার কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মহিউদ্দিনকে নওগাঁ উন্নয়ন ফোরামের সংবর্ধনা

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ , ৬ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন রুয়ার নির্বাচনে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অধ্যাপক মোঃ মহিউদ্দীনকে “নওগাঁ উন্নয়ন ফোরাম” এর পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ৬টায় নওগাঁ মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। অধ্যাপক মোঃ মহিউদ্দীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। তিনি রুয়ার নির্বাচনে সরাসরি ভোটে নওগাঁ জেলার একমাত্র বিজয়ী কার্যনির্বাহী সদস্য।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁ উন্নয়ন ফোরামের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ আবু সাদাত মুহম্মদ সায়েম, সংগঠনটির সহ সভাপতি মাওলানা মোনায়েম হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দীন আলমগীর, সহকারী সেক্রেটারী এ্যাডঃ আব্দুর রহিম, এক্সিকিউটিভ মেম্বার এমদাদ হোসেন, আহসান হাবীব, এ্যাডঃ আনোয়ার হোসেন রানা, শাহেদুর রহমান প্রমূখ।

নওগাঁ উন্নয়ন ফোরাম নওগাঁর মানুষের কল্যানে ও সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে।