
মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময় ভ্যাপসা গরম থাকতে পারে সারাদেশে।
শনিবার (১৬ আগস্ট) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত অনেকটা কম থাকতে পারে। এসময় তাপমাত্রা বাড়তে পারে, ভ্যাপসা গরম থাকতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এখন কম। ফলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। তবে এসময় দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে ২০ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশে বৃষ্টি বাড়তে পারে বলেও জানান হাফিজুর রহমান।
আজ শনিবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বান্দরবানে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...