নাটোরে ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করলেন ডিসি

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ , ২৭ আগস্ট ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ক্রেতা ও বিক্রেতার মাঝে বিতরণ করেছেন নাটোর জেলা প্রশাসক ( ডিসি ) আসমা শাহিন। বুধবার (২৭ আগষ্ট) শহরের নিচা বাজার এলাকায় ‘পলিব্যাগ পরিহার করি পরিবেশ বান্ধব পাটের ব্যাগ ব্যবহার করি’ এই প্রতিপাদ্য নিয়ে একটি র‍্যালি বের করে নিচাবাজার ব্যবসায়ি ইউনিটি।

পরে বাজারে আগত ক্রেতা ও বিক্রেতার মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, নান্দনিক নাটোর গড়ার প্রত্যেয়ে নাটোরকে পলিথিন মুক্ত করার জন্য উদ্যেগ নেয়া হয়েছে। বাজারে জনগনের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা শুরু হয়েছে। ক্রেতাদের উদ্বুদ্ধ করব পলিথিনের ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহারের জন্য।

ধীরে ধীরে প্রত্যেকটি উপজেলাতে পলিথিন মুক্ত করা হবে। আমরা চাই পলিথিনের ব্যবহার কমে আসুক। পলিথিন মুক্ত নাটোর গড়ে উঠুক।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আসমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, নিচাবাজার ব্যাবসায়ির ইউনিটির সভাপতি সাইফুল্লাহ ,সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন শাহসব্যবসায়ী বৃন্দ।