
আল-আমিন মিয়া,নরসিংদীঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, র্দীঘ ১৬ বছর আওয়ামী দু:শাসন ও স্বৈরশাসন বাংলাদেশের জনজীবন বিপর্যস্ত করে তুলেছিল। দীর্ঘ বছরের তাদের এই জুলুম অত্যাচারে মানুষের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে সেই পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে ৫ আগস্ট। তাই এ দিন ছাত্রজনতাসহ সারা দেশের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণঅভ্যুত্থানের একবছর পুর্তি উপলক্ষে নরসিংদীর পলাশে বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় মঈন খান বলেন, আওয়ামী দুঃশাসনের সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়। এসব মামলা থেকে রক্ষাপায়নি তৎকালিক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তৃণমূলের হাজার হাজার নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা প্রতিহিংসায় বিশ্বাস করে না। গণতান্ত্রিক পদ্ধতি ব্যাতি রেখে কোনো সভ্য দেশ সৃষ্টি হতে পারে না। তাই অন্তবর্তী সরকার দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে।
ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু করে বিজয় র্যালিটি নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এম এছাত্তার,ঘোড়াশাল পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলম মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট কানিজ ফাতেমা ও আওলাদ হোসেন জনি, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সাংগঠনিক সম্পাদক আবু বকর,পলাশ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক বিএনপির মিডিয়া সমন্বয়কারী হাজী জাহিদ।এছাড়া অন্যান্যদের মধ্যে র্যালীতে আরও অংশ গ্রহণ করেন ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার,যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,হাজী মোস্তাফিজুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর, ঘোড়াশাল পৌরসভার মহিলা দলের সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর শাহানা পারভীন,পালাশ উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান,সদস্য সচিব বখতিয়ার, ঘোড়াশাল পৌরসভার যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক মোমেন,সদস্য সচিব ইউছুফ বীন শাহীন, পলাশ উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: আল-আমীন ভুইয়া,সাধারণ সম্পাদক এডভোকেট মনির উদ্দীন, পলাশ উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক,সাধারণ সম্পাদক মুকবুল মোর্শেদ রতন,সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মো: নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তফিজুর রহমান পাপন, ঘোড়াশাল শহর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...