
আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ(মৌলভীবাজার): মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বনজঙ্গল আর লতাগুল্ম কমে যাওয়ায় লাউয়াছড়া উদ্যানটি এখন বন্যপ্রানীর খাদ্য ও আবাসন সংকট চরম আকার ধারন করেছে। এর কারণ উদ্যানটির সংরক্ষিত বনাঞ্চলের ফলদ ও বনজ গাছ চুরি, বাঁশ চুরি, ভূমি বেদখল ও পর্যটকদের অবাধ বিচরন। ফলে খাবারের সন্ধানে বনের পশুরা বনের বাহিরে বের হয়ে উৎপাত করছে।
সুযোগ পেলেই বাসাবাড়িতে ঢুকে রান্না করা খাবার এবং কাঁচা সবজি ও ফলমূল নিয়ে যাচ্ছে। এদিকে ,বানর বন ছেড়ে লোকালয়ে আসার মানুষের পিটোনিতে ও গাড়ী চাপায় মারা যাচ্ছে। ঘটনায় পরিবেশকর্মীরা বনের খাদ্যসংকট ও আবাসন সংকটকে দায়ী করেছেন।
জানা যায়, ১৯৯৬ সালে ১২৫০ হেক্টর জায়গা নিয়ে লাউয়াছড়া বনকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। সেই সময়ে লাউয়াছড়ায় ৪৬০ প্রজাতির জীববৈচিত্র্যের মধ্যে ১৬৭ প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভচর প্রাণী, ছয় প্রজাতির সরীসৃপ,২৪৬ প্রজাতির পাখি,২০ প্রজাতির স্তন্যপায়ী এবং ১৭ প্রজাতির পোকামাকড় রয়েছে বলে উল্লেখ করা হয়।
লাউয়াছড়া বনের পার্শ্ববর্তী টিলাগাঁও,বটতলা, উত্তর বালিগাঁও গ্রামের জাবেদ আলী, রায়হান মিয়া বলেন, বনে খাবার সংকটে রাতে ও দিনের বেলায় বনের শিয়াল,শূকর,বানর,হরিণ,অজগরসাপ বনের পাশ্ববর্তী বাঘমারা, সরইবাড়ী, ভেড়াছড়া, লঙ্গরপুর, টিলাগাঁও ও ভাষানীগাঁও গ্রামে চলে আসে। অভুক্ত প্রাণী গুলো তাদের ক্ষেতের ধান ও ফসলের মাঠ নষ্ট করে। প্রাণীদের হিংস্র আচরণে আশপাশের লোকজন অতিষ্ঠ।
সরেজমিনে দেখা গেছে, খাবারের সন্ধানে এদিক-ওদিক ছোটাছোটি করছে বানর। কখনো ফল গাছে, কখনো বা ঘরের চালে কিংবা বহুতল ভবনের ছাদে। সকাল থেকে বিকাল, এভাবেই দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে বানর দল। বনে ঘুরতে আসা পর্যটকদের খাবারের হানা দেয়। বনের ভিতরে প্রয়োজনীয় খাবার না পেয়ে বাসাবাড়িতেও হানা দিচ্ছে তারা।
এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এতে অনেকেই অতিষ্ঠ হয়ে বানরের দলকে তাড়িয়ে দিলেও আবার চলে আসে। আবার কেউ কেউ ডেকে খাবারও দেন। অনেকের রান্নাঘরের সামনে, ছাদে, কার্নিশে খাদ্যের জন্য ওত পেতে থাকতে দেখা যায় বানরের দলকে।
বনবিভাগ ও স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ড লাইফ (সিউ) নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যনমশ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে লোকালয়ে বেড়িয়ে পড়ায় প্রায় সাড়ে ৩ শতাধিক বন্য প্রাণী কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকা থেকে জীবিত ও মৃত অবস্থায় উদ্ধার হয়েছে।
এর মধ্যে জীবিত উদ্ধারের পর বনাঞ্চলে ফিরেছে ২৫০ এবং মৃত অবস্থায় মাটিচাপা দেওয়া হয়েছে ১০০ বন্য প্রাণীকে। উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে রয়েছে হরিন, বানর,লজ্জাবতী বানর, মেছো বিড়াল, চিতা বিড়াল, বনবিড়াল, বিভিন্ন ধরনের প্যাঁচা, মদনটাক, মুনিয়া পাখি, শকুন, অজগর, তক্ষক, শঙ্খিনী সাপ, গন্ধগোকুল, অজগর সাপ, রেড আইক্যাট স্নেক, ধূসর ফণীমনসা ইত্যাদি।
বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, ঘন ঘন বিভিন্ন প্রাণী মানুষের হাতে ধরা পড়ার অন্যতম কারণ হচ্ছে, বন্য প্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে গেছে। তাদের খাদ্যসংকট বেড়েছে। প্রাণীগুলো খাদ্যের খোঁজে গ্রামাঞ্চলের ঘরবাড়িতে ছুটে আসছে। তিনি আরো জানান,গত ১ বছরে তিনি ১০টি অজগরসহ প্রায় ৫০ টি প্রাণী উদ্ধার করে বনবিভাগকে হস্তান্তর করেছেন সমাজকর্মী শিমুল তরফদার বলেন,বানর সারাক্ষণ উৎপাত করে। প্রতিনিয়তই বাসাবাড়ি ও দোকানে খাবারের জন্য হানা দেয়। এ ছাড়া গাছের ফল, সবজি খেয়ে ফেলে এবং নষ্ট করে।
আনারস ব্যবসায়ী ইকবাল মিয়া বলেন, সারাদিন পর্যটকের কাছে আনারস বিক্রি করি। অনেক পর্যটক অর্ধেক খেয়ে বাকিটা ফেলে যায়। আমি সেসব সংগ্রহ করে এক জায়গায় জড়ো করে রাখি,হঠাৎ দেখি ১০-১৫টি বানর ও ছোট ছোট বাচ্চারা এসে এগুলো লাফ দিয়ে নিয়ে যায়।
কমলগঞ্জ জীব বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ মান্না বলেন, বনে বড় বড় গাছ নেই বললেই চলে। ফলে পশু-পাখির খাবার সংকট দেখা দিয়েছে। তাই বনের বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো লোকালয়ে দেখা যায়। কেউ কেউ খবর দিলে বন বিভাগ ও স্থানীয়রা আটক করে বনে দিয়ে যায়।
মৌলভীবাজার জেলা পরিবেশ সাংবাদিক ফোরামের সম্পদক নুরুল মোহাইমিন বলেন, গাছ চুরির কারণে ধ্বংস হচ্ছে লাউয়াছড়া। বনে ফলদ বৃক্ষ না থাকায় বন্যপ্রাণী আবাস্থল নষ্ট হচ্ছে। তাই পরিবেশ ও জীববৈচিত্র্যেকে বাঁচিয়ে রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
গবেষক আহমদ সিরাজ বলেন,বনকে বনের মতো রাখতে হবে। তা না হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে না। লাউয়াছড়ায় বন উজার হওয়ায় প্রকৃতিতে বিরুপ প্রভাব পড়ছে।
শ্রীমঙ্গল বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, বন্যপ্রাণীর খাদ্যের তেমন কোনো সংকট নেই। গাছে গাছে বন্যপ্রাণীর যথেষ্ট খাবার রয়েছে। বাসস্থানেরও সংকট মনে হচ্ছে না। বন্য প্রাণী রক্ষায় বন বিভাগ নানা উদ্যোগ নিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...