
মো. সাহিদুল ইসলাম শাহীন:- দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে অনুষ্ঠিত হলো ১৬ দলীয় বেনাপোল বাজার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন। “সম্প্রীতির বন্ধনে আমরা” এমন প্রতিপাদ্য দিয়ে বেনাপোল বাজার কমিটি এ খেলার আয়োজন করে। এই টুর্ণামেন্টে মোট ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করবে।
সপ্তাহের প্রতি শনিবার এই টুর্ণামেন্টের বাকী খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে সকাল ১০টায় খেলায় অংশ নেয় -হাজী মোহাম্মদ উল্লাহ সুপার মার্কেট বনাম নুর শপিং কমপ্লেক্স।
শনিবার(১৬ আগষ্ট) বেনাপোলের ঐতিহ্যবাহী বলফিল্ড মাঠে এ খেলার আয়োজন করা হয়। টুর্ণামেন্টের উদ্বোধণ ঘোষণা করেন, বেনাপোল বাজার কমিটি’র সভাপতি-মো.আবু তালেব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার কমিটি’র সাধারণ সম্পাদক-মো.রেজাউল করিম রেজা।
এ ছাড়াও মাছ ব্যবসায়ী সাহাদুর রহমান খোকন সহ বাজারস্থ অন্যান্য ব্যবসায়ীগণ সভামঞ্চে উপস্থিত ছিলেন।
প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে কবুতর ও বেলুণ উড়িয়ে পধান অতিথি এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধণ ঘোষণা করেন।
টুর্ণামেন্টের ১৬ টি ফুটবল দলের নামের তালিকা ও খেলার সময়সূচী- ১৬ আগষ্ট(শনিবার) সকাল ১০টায়-হাজী মোহাম্মাদ উল্লাহ সুপার মার্কেট বনাম নুর শপিং কমপ্লেক্স। বেলা ১১’৩০ মিনিটে- এসডি সুপার মার্কেট বনাম লালমিয়া সুপার মার্কেট। বিকাল ৩টায়-নিত্যহাট বনাম নাফিজ সুপার মার্কেট। ৪’৩০ মিনিটে-বেনাপোল কাঁচা বাজার বনাম ডাবলু সুপার মার্কেট।
২৩/৮(শনিবার) সকাল ১০টায়-মোশারেফ সুপার মার্কেট বনাম হীরা সুপার মার্কেট। ১১’৩০ মিনিটে-রহমান চেম্বার বনাম ফুটপথ। বিকাল ৩ টায়-হাইস্কুল মার্কেট বনাম কাপুড়িয়া পট্টি। ৪’৩০ মিনিটে-চুড়িপট্টি বনাম মাছবাজার।
১৬ আগষ্ট খেলার বিবরণ- *সকাল ১০টার থেলায় মোহাম্মাদ উল্লাহ সুপার মার্কেট-২ এবং নুর শপিং কমপ্লেক্স-১ গোল দেয়।
সকাল ১১’৩০ মিনিটের খেলায় এসডি মার্কেট-১ এবং লাল মিয়া সুপার মার্কেট-০ গোলে পরাজিত হয়। বিকাল ৩টার খেলায় নিত্যহাট-১ এবং নাফিজ সুপার মার্কেট-০। বিকাল ৪’৩০ মিনিটের খেলায় কাচা বাজার-০ এবং ডাব্লিউ মার্কেট-১ গোলে জয়ী হয়।
খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন- মো. আব্দুল বাসেত,মো. ইয়াসিন আলী,মো, ইয়ানুর রহমান ও মো. রায়হান উদ্দীন।
আগামী ২৩ আগষ্ট রোজ শনিবার খেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...