১৫ বছরে দেশটাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে,জুনায়েদ আল হাবিব

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ , ১১ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল- আশুগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি, আল্লামা জুনায়েদ আল হাবিব বলেছেন, গত ১৫ বছর দেশটাকে লুটপাট করে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে।

বড় বড় মেগা প্রজেক্ট নামে তারা দেশের সম্পদ লুটপাট করেছে। আলেম-ওলামা সহ বিভিন্ন মানুষকে গ্রেফতার করে বাংলাদেশকে জেলখানাতে পরিণত করেছিল। জীবনে পাকিস্তানে না গিয়ে ও পাকিস্তান রাজাকার আর তোমরা এখন ইন্ডিয়ান রাজাকার।তিনি বলেন, আজ তোমরা কোথায় তোমরা ভারত পালিয়ে গেছো।

তোমরা ভারতীয় রা’জা’কার ‘ ভারতীয় রাজাকার দিয়ে দেশ শাসন করা যাবে না।সোমবার ( ১১ আগস্ট) উচালিয়াপাড়া মোড়ে।সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলাম শাখার অফিস উদ্বোধনী , আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, সরাইল উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি রায়হান উদ্দিন।

সাধারণ সম্পাদক নুরুল ইসলাম লাল বাদশাও সরাইল উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইদ্রীস মোহাম্মদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মানিক, সরাইল সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া প্রমুখ।

মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন আলেম-উলামা বান্ধব আসন। এই আসনে জাতীয় নির্বাচন করেছেন জগত বিখ্যাত আলেম ফখরে বাঙ্গাল মাওলানা তাজুল ইসলাম ও মুফতি ফজলুল হক আমিনী’র মত ইসলামের জনবান্ধব মহামনেষী।

তাঁদের পদাঙ্ক অনুসরণ করে ইসলাম, মুসলমান দেশ ও সাধারণ মানুষের কথা সংসদে বলতে চান এবং তাঁদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান মাও. জুনায়েদ আল হাবিব।