সুলতান, সারিয়াকান্দি (বগুড়া) : বগুড়ার সারিয়াকান্দিতে শত্রুতা করে তিন শতাধিক কলাগাছের চারা উপড়ে ফেলা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পারতিতপরল গ্রামের মন্তেজার রহমান সরকারের ছেলে ইমরুল কায়েস পৈত্রিক সুত্রে পাওয়া হিন্দুকান্দি মৌজার ১৬২ নং খতিয়ানের ২৮৪ নম্বর দাগে দুই একর ২৪ শতক জমিতে এক সপ্তাহ আগে সাড়ে ১৬শত কলাগাছের চারা রোপন করে সেই কলা বাগানের ৩ শতাধিক কলা গাছের চারা কে বা কাহারা শত্রুতা করে উপড়ে ফেলে।
বৃহস্পতিবার সকালে সরেজমিনে সেখানে গিয়ে দেখা যায় উপড়ে ফেলা কলাগাছের চারাগুলো বিভিন্ন স্থানে পড়ে আছে । এব্যাপারে কায়েস জানান, পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে কলাগাছের চারা রোপনের সময় তার কাছ থেকে বিভিন্ন ভাবে চাঁদা চাওয়া হয়।
চাঁদার টাকা না দেয়ায় তারাই শত্রুতা করে রাতের অন্ধকারে ৩শতাধিক কলা গাছের চারা উপড়ে ফেলে কলা বাগানের ক্ষতি করেছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত