গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা সহ সারাদেশে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা,ও সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে নাটোরের লালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৯ আগষ্ট) দুপুরে লালপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে লালপুর ত্রিমোহনী চত্বরে এই মানববন্ধনে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি প্রভাষক সাইন ইসলাম, সহ-সভাপতি , সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান প্রমূখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত