সুলতান, সারিয়াকান্দি (বগুড়া): গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বগুড়ার সারিয়াকান্দিতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করে ১০ মিনিট কর্ম বিরতি করেছে।
রবিবার সকাল ১১ টায় সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাবের সামনে জাতীয় সাংবাদিক সংস্থা সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, ব্যবসায়ীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
এসময় জাতীয় সাংবাদিক সংস্থা সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জাফরুল সাদিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আর টিভি ও দৈনিক করতোয়ার প্রতিনিধি সাহাদত জামান, সাংবাদিক তাজুল ইসলাম, ফরহাদ হোসেন সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বন্ধ করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা আর না ঘটে।
দ্রুত বিচারের ব্যবস্থা না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারী করেন মানববন্ধনকারীরা।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত