সরাইল চুন্টা ইউপি জামায়াত ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , ১৭ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাইল উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ১৭ আগস্ট) বিকালে সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী এর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সরাইল উপজেলা জামায়াত ইসলামীর আমির মো.এনাম খান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল -আশুগঞ্জ ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ, এসময় বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাও.আমিনুল ইসলাম,জেলা জামায়াতে ইসলামী দপ্তর সম্পাদক এড.মনিরুজ্জামান,সরাইল উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাও.কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো.নুরুজ্জামান জাবেদ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আব্দুল কাইয়ুম। আরোও বক্তব্য রাখেন,উপজেলা জামায়েত ইসলামী সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, সভাপতি, হাজী ইমাম উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি, চুন্টা। ডা. আব্দুল্লাহ খান,সভাপতি,চুন্টা ইউনিয়ন।

হাফেজ মোহাম্মদ উল্লাহ,সহ-সভাপতি অরুয়াইল ইউনিয়ন। রহমত আলী,সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ কর্মী সমাবেশে জামায়াতের বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।