সরাইলে ব্যবসায়ী মোস্তফা হত্যা গ্রেফতার ৩

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , ২ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছতে চাঞ্চল্যকর ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যায় ৩-জনকে আটক করেছে সরাইল থানা পুলিশ।

সরাইলে ব্যবসায়ী মোস্তফা কামাল হত্যার ঘটনায় গত-বৃহস্পতিবার সরাইল থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী মোছা.ইয়াছমিন আক্তার।

আটককৃতরা হলেন: বর্ডার বাজার এলাকার হিরণ মিয়ার ছেলে, কাউছার (৩২), বাবুল মিয়ার ছেলে পারভেজ(৩৫) ও একই এলাকার সুমন(২৬)।বিভিন্ন সময় সরাইল থানাধীন কালিকচ্ছ নামক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত ও আটক করতে কাজ করছে সরাইল থানা পুলিশ। গ্রেফতারের কথা স্বীকার করে সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী এ প্রতিনিধিকে বলেন,যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন কাউছার (৩২),পারভেজ এবং সুমন(২৬)।

ওসি বলেন,১৬৪ ধারা একজন জবানবন্দি দিয়েছেন। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আটক করতে পুলিশ কাজ করছে।নিহতের পরিবার জানান,বর্ডার বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ১১ টার দিকে বাড়ি ফেরার পথে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পৌঁছলে কে বা কাহারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে যায় এবং সঙ্গে থাকা বিকাশ ব্যবসার নগদ অর্থ ও মোবাইল নিয়ে যায়।

পরবর্তীতে পথচারীদের একজন তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পরে থাকতে দেখে স্বজনদের খবর দেয়। এ সময় গুরুতর আহত মোস্তফা কামালকে স্বজনরা উদ্ধার করে প্রথমে সরাইল হাসপাতালেওপরে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত ১ টার দিকে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন।

এলাকার অনেকের সাথে কথা বলে জানা যায়, কালিকচ্ছের বর্ডার বাজার ও বারজিবি পাড়ার মাদক ব্যবসায়ী সহ সুদী ব্যবসার একটি চক্র রয়েছে । তাদের ধারণা, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ীরা নানা অপকর্মের সাথে জড়িত। হইতো টাকার জন্যই খুন করেছে ব্যবসায়ী মোস্তফা কামালকে।

এদিকেসরাইল উপজেলার কালিকচ্ছ বর্ডার বাজারের ব্যবসায়ী মোস্তফা কামালকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) বিকেলে বর্ডার বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের সাধারণ জনগণ। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান।