মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরাইল উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৪ আগস্ট) বিকালে সরাইল উপজেলা কালিকচ্ছ শহীদ মিনার চত্বরের সামনে কালিকচ্ছ ও নোয়াগাঁও ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে দাঁড়িপাল্লা প্রতীকের পদপ্রার্থী এর সমর্থনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরাইল উপজেলা জামায়াত ইসলামীর আমির মো.এনাম খান। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির ও ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল -আশুগঞ্জ ) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোবারক হোসাইন আকন্দ, এসময় বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী দপ্তর সম্পাদক এড. মনিরুজ্জামান,সরাইল উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর মাও.কুতুব উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো.নুরুজ্জামান জাবেদ,আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী আমির শাহজাহান ভূইয়া,জেলা
জামায়েত ইসলামের প্রচার সম্পাদক মো. রুকন উদ্দীনপ্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারেকুল ইসলাম তারেক। কুরআন তেলাওয়াত করেন, হাফেজ রুকন উদ্দীন, সভাপতি কালিকচ্ছ ইউপি। অনুষ্ঠানের সভাপতি করেন, জামায়েত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রহমত আলী, আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি, মো. রুমেল ইসলাম।
আমিরুল হক,সেক্রেটারি, নোয়াগাও ইউনিয়ন।জামাল উদ্দীন,সেক্রেটারি, কালিকচ্ছ ইউনিয়ন।খন্দকার বরকতুল্লাহ মিন্টু, সেক্রেটারি, সরাইল সদর ইউনিয়ন,এবাদুল হক মৃধা, সভাপতি, নোয়াগাও ইউনিয়ন। কর্মী সমাবেশে জামায়াতের ২টি ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
আগামী সংসদ নির্বাচনে জামায়াতের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে কাজ করতে বক্তারা সবার প্রতি আহবান জানান।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত