আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাওয়া বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২আগস্ট) সকালে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে এই ঘটনাটি ঘটে। নিহত হাওয়া বেগম ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, হাওয়া বেগমের একটি হাত নেই৷ ট্রেনের ভিতরে ভিক্ষা করেই জীবন চালান। শনিবার সকালে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে ট্রেনের চাকায় তার দুটি পা কেটে যায়। পড়ে স্থানীয়রা তাকে উদ্বার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বলেন, মারা যাওয়া নারীর নাম হাওয়া বেগম (৪৫) বলে জানা গেছে। সে ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। আমরা লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত