
গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিংয়ে যানজট নিরসন ও দ্রুত ফ্লাইওভার নির্মাণে দাবিতে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বুধবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র জয়দেবপুর রাজবাড়ির সামনের অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর মেট্রো থানা জামায়াতের আমির, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মু. সালাহ উদ্দিন আইউবী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জয়দেবপুর রাজবাড়ি এলাকার যানজট শুধু গাজীপুরের মানুষের জীবনকে বিপর্যস্ত করছে না। সমগ্র দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের উপরও নেতিবাচক প্রভাব ফেলছে। এ সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই।
অনুষ্ঠানটি পরিচালনা করেন গাজীপুর সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির এডভোকেট সাদেকুজ্জামান খান।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জামায়াতের মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা নায়েবে আমির আব্দুর রউফ গাজী, মো. জালাল উদ্দিন, গাজীপুর সদর মেট্রো ৩০ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোহাম্মদ আরিফুল ইসলাম, গাজীপুর সদর মেট্রো থানা ছাত্র শিবিরের সভাপতি মো. সোলাইমান কবির, গাজীপুর মহানগর ছাত্রশিবিরের আইন বিষয়ক সম্পাদক নাজমুল হাসান এবং জননেতা মনির হোসেন।
মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি গাজীপুর জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন এডিসি জেনারেল ও এডিসি শিক্ষা।
পরে একই স্মারকলিপি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর প্রদান করা হয়। স্মারকলিপি জি সি সির প্রধান নির্বাহী কর্মকর্তা গ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...