
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের ‘মিনার’ প্রতীকের প্রার্থী হিসেবে জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামী ঐক্যজোটের সদস্য সচিব মুফতী বোরহান উদ্দিন কাসেমী।
সোমবার (৪ আগস্ট) রাতে সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সরাইল-আশুগঞ্জের ভোটারদের সহযোগিতা কামনা করেন তিনি।
নিজের বক্তব্যে’র শুরুতে ব্রাহ্মণবাড়িয়ায় ২০০১ সালের ৬ই ফেব্রুয়ারী ফতোয়া রক্ষার আন্দোলনে শহীদ, ২০১৩ সালে শাপলা চত্তরে হেফাজতের সমাবেশে ও ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া’র ছাত্র শহীদ মাসুদ’সহ পিলখানায় শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তা’কে ও ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়া’য় হেফাজতের আন্দোলনের শহীদদের’সহ জুলাই-গণঅভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন মুফতী বোরহান উদ্দিন কাসেমী।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমার নির্বাচনের যাত্রা শুরু হয়েছে গত রমাদান মাসে মক্কা-মদিনা জিয়ারতের মাধ্যমে। আমি তখন আল্লাহর দরবারে প্রতিজ্ঞা করেছি হে আল্লাহ আমি দেশ ও জাতির এবং ইসলাম ও মুসলিমদের কল্যাণে সংসদে গিয়ে কিছু কথা বলতে চাই, তাদের জন্যে কাজ করতে চাই।
মুফতি বোরহান উদ্দিন কাসেমী আরও বলেন, একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলায় একমাত্র ইসলামী বড়দল হিসেবে ইসলামী ঐক্যজোট’ই ছিলো। আমার নেতা মুফতি ফজলুল হক আমিনী ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে ২০০২ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন।
তাঁর আমানত রক্ষা ও দেশ এবং জাতির কল্যাণে কাজ করার লক্ষ্যে জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি বলেন, আমি ২০০৫ সাল থেকে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের জেলা কমিটির সেক্রেটারির দায়িত্ব পালন করছি ও অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি’র পদে আছি।
ব্রাহ্মণবাড়িয়া’য় যত ইসলামী সংগঠনের নেতা রয়েছে, আমি সকলের সিনিয়র। কেন্দ্রীয় কেউ আসলে ভিন্ন কথা, তবে আমাকে যদি যোগ্য মনে করে ঐক্যবদ্ধভাবে প্রার্থী করে আমি এখান থেকে নির্বাচন করতে চাই।
এই সময় উপস্থিত ছিলেন, সরাইল উচালিয়া পাড়া মাদ্রাসার প্রিন্সিপাল মাও. জহিরুল ইসলাম ও মাওলানা আব্দুল কাইয়ুম। প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়াকর্মীবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...