বেনাপোলে ৮৫ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন ৩নং বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া পূর্বপাড়া হতে ৮৫ কেজি গাঁজা সহ লাল্টু নামের এক মাদক বিক্রেতার ছেলে’কে গ্রেফতার করেছে র‍্যাব -৬,যশোর ক্যাম্পের সদস্যরা(১৮ বছরের নিচে হওয়ায় তার ছবি র‍্যাব হেডকোয়ার্টার থেকে প্রেসে দেওয়া নিষেধ বলে জানানো হয়েছে)।

র‍্যাব -৬,যশোর ক্যাম্প থেকে জানানো হয়েছে যে,২৮ আগষ্ট বৃহস্পতিবার রাতে গোপণ তথ্য পেয়ে র‍্যাব -৬,যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল বেনাপোল পোর্টথানাধীন ৩নং বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া গ্রামের পূর্বপাড়ায় অভিযান চালায়। তথ্য মোতাবেক র‍্যাব জানতে পারে মাদক পাচারকারীরা দেশের অভ্যন্তরে মাদক পাচারের জন্য অভিযুক্ত লাল্টু’র বাড়ীতে অবস্থান করছে। দ্রুত সেখানে অভিযান চালিয়ে লাল্টু’র বসতবাড়ীর নির্মাণাধীন ইটের তৈরি ভবনের সিড়ির নিচ হতে ০৪ (চার) টি বস্তায় ৮৫ (পঁচাশি) কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে।

যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ১৭,০০,০০০/= (সতের লক্ষ) টাকা।

উদ্ধারকৃত ৮৫ কেজি গাঁজা বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করতঃ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, *এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

* সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজার বড় চালান দেশের অন্যান্য এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

*এরই ধারাবাহিকতায়, অদ্য ২৮/০৮/২০২৫ তারিখ রাতে র‍্যাব-৬, যশোর ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ০৩নং বাহাদুরপুর ইউনিয়নের মানকিয়া (পূর্ব পাড়া) সাকিনস্থ জনৈক লাল্টুর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে ৮৫ কেজি গাঁজা সহ লাল্টু’র ছেলে’কে গ্রেফতার করে।