
মো. সাহিদুল ইসলাম শাহীনঃ-বাংলাদেশ জামায়াতে ইসলামী,বেনাপোল পৌর শাখা’র উদ্যোগে ৩০ আগষ্ট শনিবার বিকালে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলের এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌর শাখার সভাপতি হযরত মাওলানা মো.রিয়াছাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঐ গণ সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হযরত মাওলানা মো. আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ৮৫, যশোর -১ (শার্শা)।
গণ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চাই না, এই দেশ থেকে চাঁদাবজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই”।
তিনি আরও বলেন, “আমাদের ব্যাক্তি জীবন, সামাজিক জীবনসহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরাআন সুন্নাহর বিধান চালু করতে পারি তাহলেই মানুষের মুক্তি, তাহলেই দেশ ও মানুষের ব্যাক্তি জীবন শান্তি, শৃংখলা ও সমৃদ্ধি হবে। জামায়তে ইসলামী সেই প্রচেষ্টায় করে যাচ্ছে। সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কোনাে কোনো দল বুঝতে চাইছে না। এর মানে হলো কেউ পুর্বের নীতিও চালু রাখতে চাই। আমরা বিশ্বাস করি জনগণ সেই সকল নীতি আদর্শকে প্রত্যাখান করবে।
তিনি বলেন, মানবিক মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ধরনের নেতৃত্ব সমাজের সকল স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে”।
বিশেষ অতিধি হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা হাবিবুর রহমান(নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলাম, যশোর জেলা),অধ্যাপক গোলাম কুদ্দুস(সহকারী সেক্রেটারি, যশোর জেলা), হযরত মাওলানা রিজাউল ইসলাম(থানা আমির, বেনাপোল পোর্ট থানা), হযরত মাওলানা ইউসুফ আলী(থানা সেক্রেটারী,বেনাপোল পোর্ট থানা শাখা)। এ ছাড়াও
বেনাপোল পৌর ও ইউনিয়নের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- মো. আবু তালা ও মো. নুরুল হক।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...