
হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলায় ফরহাদ ক্যাডেট একাডেমিতে জুলাই মাসের “উদ্দীপনা পুরস্কার” প্রদান করা হয়েছে । নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে অধ্যবসায় ও শৃঙ্খলার পরিচয় দেওয়া শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (৩ আগস্ট) শনিবার, দুপুর ১টায় একাডেমির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম লিমন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, পরিচালক সজিব আহমেদ, সহকারী শিক্ষক মাহবুবুল আলম মাসুম, সহকারী শিক্ষক হাসান মিয়া সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
জুলাই মাসে নিয়মিত উপস্থিতির ভিত্তিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর মোট ১২ জন শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়।এতে পঞ্চম শ্রেণির পুরষ্কার প্রাপ্ত হলেন ইয়ামিনী , চতুর্থ শ্রেণীর পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, আসিফ, রনক, ইলমা, শায়েবা, আলভি ও সামিরা। তৃতীয় শ্রেণীর পুরস্কারপ্রাপ্তরা হলেন, মুনতাহা, রিদি, জীবন ও শোয়াইব।
পুরস্কার বিতরণ শেষে ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম লিমন বলেন, “শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আমরা চাই, তারা দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ এবং মননশীল হয়ে গড়ে উঠুক।”
প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, “নিয়মিত বিদ্যালয়ে আসার অভ্যাস শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির পাশাপাশি মানসিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
পরিচালক সজিব আহমেদ বলেন, “এই উদ্দীপনা পুরস্কার শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করছে, যা ভবিষ্যতে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।”
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি মাসেই এ ধরনের পুরস্কার বিতরণ অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও নানা ক্যাটাগরিতে পুরস্কারের পরিসর বাড়ানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...