পাইকগাছার কপিলমুনিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প বুধবার

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ৩ আগস্ট ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- কালের বিবর্তন।

আগামী বুধবার, ৬ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে চোখের নানা দৃষ্টিগত সমস্যার ফ্রি চিকিৎসা, ছানি রোগ নির্ণয় ও অপারেশনের জন্য রোগী বাছাই, ঔষধ ও কালো চশমা বিতরণ করা হবে।

চোখের চিকিৎসা সেবাটি বাস্তবায়ন করবে সাইটসেভার্স-এর অর্থায়নে, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে গঠিত ১২ সদস্যের অভিজ্ঞ মেডিকেল টিম। এই টিমে রয়েছেন অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সরা।

প্রাথমিক পর্যায়ে ছানি রোগীদের বাছাই করা হবে এবং পরবর্তীতে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। অপারেশনের পর প্রত্যেক রোগীকে এক জোড়া কালো চশমা এবং এক মাসের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।

এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক এবং দৈনিক ইত্তেফাকের যুগ্ম-সম্পাদক আনোয়ার আলদীন।

জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইকগাছা ও কয়রা উপজেলার আগ্রহী চক্ষু রোগীদের সকাল ৯টার মধ্যে মোবাইল নাম্বারসহ ক্যাম্পস্থলে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।