
জামাল হোসেন পান্না, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া):ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়নপুরের প্রান্তিক পরিবারের সন্তান মোহাম্মদ ফাহিম মৃধা (৭) মাত্র ৮৮ দিনে পবিত্র কোরআন শরিফের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
এ অর্জন অত্যন্ত বিরল এবং মুগ্ধকর। ফাহিম মৃধা এই অসাধ্য সাধন করেন নবীনগরের “মারকাজুদ তাজভীদ ইন্টারন্যাশনাল মাদরাসা”তে, যেখানে তিনি শুধু শিক্ষাগ্রহণই করেননি, বরং কঠোর অধ্যবসায়ের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন। গত (০৯.০৮.২৫)শনিবার মাদ্রাসার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে হাফেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম, সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাহিমের বাবা, ফারদুল হক মৃধা, নবীনগর পৌরসভার নারায়নপুরের এক ক্রোকারিজ ব্যবসায়ী, যিনি সীমিত আয়ে সংসার চালালেও তার ছেলে ধর্মীয় শিক্ষার প্রতি নিবেদিত। তিনি বলেন, “আমার ছোট ছেলে ৮৮ দিনে কোরআনের হাফেজ হয়ে যে গৌরব অর্জন করেছে, তার জন্য আমি মাদ্রাসার শিক্ষকবৃন্দের কাছে চিরকাল কৃতজ্ঞ। আমি আশা করি, আমার ছেলে তার এই অর্জন ধরে রেখে সমাজে আলোর পথ দেখাবে।”
মাদ্রাসার অধ্যক্ষ, হাফেজ মাওলানা মোহাম্মদ মনির, ফাহিম মৃধার সম্পর্কে বলেন, “ফাহিম অত্যন্ত বিনয়ী এবং মনোযোগী ছাত্র। তার একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের ফলস্বরূপ, সে মাত্র ৮৮ দিনে কোরআন হিফজ সম্পন্ন করতে সক্ষম হয়েছে।”
এ অর্জন শুধু ফাহিমের একক পরিশ্রমের ফল নয়, এটি তার পরিবারের, শিক্ষকবৃন্দের এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রতিচ্ছবি। মাত্র ৮৮ দিনের সাধনায় ফাহিমের হৃদয়ে যে সম্পর্ক কোরআনের সঙ্গে গড়ে উঠেছে, তা তার জীবনভর আলোর পথপ্রদর্শক হয়ে থাকবে।
আমরা আশা করি, ফাহিম একদিন ইসলামী জ্ঞান, নৈতিকতা এবং মানবিকতার সাথে সমাজে নেতৃত্ব দেবে এবং কোরআনের আলোয় আলোকিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...